সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

তাহিরপুরে অবৈধ পশুর হাট উচ্ছেদ করলেন’ইউএনও

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  প্রশাসনের অনুমতিহীন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম ঠেকাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বসানো ২ টি পশুর হাট উচ্ছেদ করে দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।‘

শনিবার(২৫ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ সরেজমিনে গিয়ে উপজেলার জনতা বাজার ও শান্তিপুর বাজারে অবৈধভাবে বসানো ২ টি পশুর হাট উচ্ছেদ করে দেন। সেই সাথে জনসমাগম ঠেকাতে হাটে আসা গরু বিক্রেতাদেরকে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন ইউএনও।‘

এ সময় বাজার দু’টির পরিচালনা কমিটিকে পরবর্তীতে এরকম অবৈধভাবে গরুর হাট না বসানোর জন্য হুশিয়ারি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, প্রশাসনের অনুমতি হীন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম ঠেকাতে অবৈধভাবে বসা দু,টি গরুর হাট উচ্ছেদ করে দেওয়া হয়।সেই সাথে বাজার কমিটির নেতৃবৃন্দদেরকে পরবর্তীতে হাট না বসানোর জন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।‘