সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক  করোনায় ক্ষতিগ্রস্থ বরিশালের ২৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে রবিবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রীর অনুদানের ১৩ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান অনুদানের টাকা বিতরণ করেছেন।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান জেলার তিনটি শিক্ষা, চারজন শিক্ষক এবং ২২৫ জন শিক্ষার্থীদের অনুকূলে ১৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদা।

জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা, চারজন শিক্ষকের অনুকূলে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা এবং ২২৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২১ জনকে তিন হাজার টাকা, পাঁচ হাজার টাকা করে ১১৩ জন, ছয় হাজার টাকা করে ৪০ জন এবং সাত হাজার টাকা করে ৫১জন শিক্ষার্থীকে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে এ অর্থ পৌঁছে যাবে।