সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

“বা‌নিয়াচঙ্গে বড় ভাই হত্যার আসামি ছোট ভাই গ্রেফতার”

শাহ সুমন (হবিগঞ্জ)বানিয়াচং প্রতিনিধি  বানিয়াচংয়ে আপন ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হওয়ার ঘটনায় ঘাতক আলী নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।(২৩ জুলাই )নিহত আবু বক্করের পিতা ইউনুছ আলী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা নং-১৫.২৩/৭/২০২০)।এরই ধারাবাহিকতায় (২৪ জুলাই) রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নির্দেশক্রমে মামলার তদন্তকারী এসআই আব্দুর রহমান ঘাতক আলী নেওয়াজ কে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করেন। নিহত ব্যক্তি উপজেলা সদরের চতুরঙ্গরায়ের পাড়ার ইউনুস আলীর পুত্র আবু বক্কর (৩৫)

জানা যায়-প্রতিদিনের ন্যায় পাগল ভাই আলী নেওয়াজকে খুজতে বের হয় আবু বক্কর। অনেক খুঁজে অবশেষে তার দেখা পায় নন্দী ভবনের পাশে,এবং বাড়ীতে আসার জন্য আলী নেওয়াজকে অনুরোধ করে,কিন্তূ তার কথা শুনতে রাজি না হয়ে তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় এক পর্যায়ে রাগান্বিত হয়ে আপন ভাইয়ের পাজরে ছুরি চালিয়ে দিল পাষন্ড আলী নেওয়াজ।পরে আবু বক্করের শোরচিৎকারে এগিয়ে আসে স্থানীয় লোকজন এসময় খুনি আলী নেওয়াজ মানুষকে ছুরি দেখিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক পুলিশ আহত দেহটি উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। তাতেও বাঁচানো গেলনা তাকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলেন।

ঘটনার পরের দিনই আবু বক্করের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় আলী নেওয়াজকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।অপরদিকে ঘাতক আলী নেওয়াজ কে গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।