সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

কুড়িগ্রাম জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে Musk In Must এর উদ্বোধন

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে Musk In Must এর উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই (রোববার) সকালে শহিদ মিনার চত্বরে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম উদ্বোধন কালে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দেন। পরে জনসচেতনতামুলক প্রচারনা র‍্যালী শহর প্রদক্ষিন করে।

এ সময় স্থানীয় পথচারী, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, অটো, বাস চালক থেকে শুরু করে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও পুলিশ সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সচেতনমুলক আলোচনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, অধ্যাপক মির্জা নাসির উদ্দীন ও আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে বাংলাদেশ পুলিশ লোগো সম্বলিত এক হাজার পিচ মাক্স বিতরণ করা হয়।