মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫৯
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

চরফ্যাসনে নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাসনের বেতুয়া এলাকায় মেঘনা নদীর মাছ ধরতে গিয়ে মাটির চাইন নদীতে পড়ে জেলে জসিম উদ্দিন(৪০) নামের নিখোঁজ জেলের দুই দিন পর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার(২৬জুলাই) বিকালে বেতুয়ালঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে এই ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মহসিন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার মেঘনা নদীতে ঝাঁকিজালে মাছ ধরতে গিয়ে নদীর কূল থেকে ভেঙ্গেপড়া মাটির বিশাল স্তুপের নীচে চাপা পড়ে মেঘনায় নিখোঁজ হয় তিনি। তৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আজ রোরবার বিকালে বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ওই জেলের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। চরফ্যাসন ফায়ার স্টেশনের কর্মী ও পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, নিহত জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।