মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ঈদ-উল-আযহা উপলক্ষে ২৭ (জুলাই) সোমবার সকাল ১১ টায় ৫১৬০ জন দুঃস্থ্য ও অসহায় গরীবের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু।
বিতরণ কালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের ট্যাগ অফিসার রাশেদুল হক মন্ডল,ইউপি সচিব সাজেদুল হক, ইউপি সদস্য মাইদুল হক সহ ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটু প্রমূখ।