সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে অবাধে বিক্রি হচ্ছে কারেন্ট জাল

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার হাট-বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। বিলাঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মাছ শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে নিজেদের অজান্তেই জীববৈচিত্র হুমকির মূখে ফেলেছেন।

সরেজমিন উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া হাটে দেখা গেছে, প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির মহোৎসব।

স্থানীয় বাসিন্দারা জানান, হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সংবাদ থানার ওসিকে দেয়া হলেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে অবাধেই এসব কারেন্ট জাল বিক্রি হচ্ছে আগৈলঝাড়ার হাট-বাজার গুলোতে।