বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:১৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

রাতের আধাঁরে কর্মহীন মানুষের দ্বারে দ্বারে ঈদ উপহার নিয়ে ডিসি খাইরুল আলম দম্পতি

নিজস্ব প্রতিবেদক  নিজ পরিবারের রেশন ও ঈদ শপিংয়ের টাকা দিয়ে রাতের আধাঁরে অসহায়,হতদরিদ্র,কর্মহীন মানুষের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম ও তার স্ত্রী দিলরুবা আলম।

বৃহস্পতিবার(৩০ জুলাই) রাতে ব্যাক্তিগত উদ্যোগে নিজের রেশন ও ঈদ শপিংয়ের টাকা দিয়ে বরিশাল বাংলাবাজার,ভাটার খাল,হাতেম আলী কলেজ চেীমাথা বাজার, ব্যাপ্টিস্ট মিশন রোড,সাগরদী দরগাহবাড়ী,বটতলা, কাউনিয়া,ও পলাশপুর এলাকায় ঘুরে ঘুরে অসহায়,হতদরিদ্র ও কর্মহীন মানুষের ঘড়ে ঈদ উপহার বিতরন করেছেন ডিসি খাইরুল আলম দম্পতি।

এ সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর)খাইরুল আলম বলেন,দেশের এই করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

এ সময় তিনি আরও বলেন,দেশের মানুষের সেবক হিসেবে নিজের জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ। আপনাদের যে কোন প্রয়োজনে সব সময় আমার দরজা খোলা থাকবে। সামাজিক দুরত্ব বজায় রাখুন,স্বাস্থ্যবিধি মেনে চলুন।করোনা পরিস্থিতিতে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা না করে সবাই নিজ নিজ ঘরে থেকে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। সবাই নিজ নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করে যান।আল্লার অশেষ মেহেরবানীতে আমরা এ যুদ্ধে জয়ী হয়ে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। বর্তমান প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন।তার নের্তৃত্বে আমরা উজ্জীবিত হয়ে করোনা মুক্ত বাংলাদেশ গড়তে সমর্থ হব।