রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গোয়াল ঘর থেকে বৃদ্ধ বাবাকে ছেলেদের ঘরে তুলে দিল পুলিশ

ডেক্সরিপোর্ট  পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বাবা দীনেশ বালাকে গোয়াল ঘরে রেখে আসে ছেলেরা। খবর পেয়ে রোববার দুপুরে গোয়াল থেকে বৃদ্ধ দীনেশ বালাকে উদ্ধার করে ছেলেদের ঘরে তুলে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে।

মৃত যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) সম্প্রতি তার দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) বসত ঘরে না রেখে গোয়াল ঘরে রাখে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বিষয়টি জানতে পারেন। পরে এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠান।

এসআই শাহানাজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। পরে বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন। এ সময় গোয়াল ঘর থেকে দীনেশ বালাকে উদ্ধার করে বসতঘরে থাকার জায়গা করে দেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, পাষণ্ড দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়াল ঘরে রেখে অমানবিক আচরণ করেছে। ওই বৃদ্ধকে গোয়াল ঘরে রাখার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।