রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় কয়লা ও মদের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় কয়লা সহ মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদল।

বিজিবি সুত্রে জানাগেছে,মাছিমপুর বিওপির টহলদল (৮ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করেছে যার আনুমানিক মূল্য ৬৬,০০০টাকা।অপরদিকে,লাউরগড় বিওপির টহলদল (৯ আগস্ট)তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ১৬,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে যার সিজার মূল্য ২,১১,২৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যটালিয়ন (অধিনায়ক) লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় কয়লা ও মদের চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলছে।