রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চট্টগ্রামে বস্তিতে আগুন, ২ জনের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  চট্টগ্রামের আজমখান বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি গেটসংলগ্ন আজমনগর বস্তিতে আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ রাত পৌনে ৯টায় বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

তিনি আরও বলেন, দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক লোক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, বস্তিটিতে আধাপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এর মধ্যে কয়েকটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।