শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা

ডেক্সরিপোর্ট:নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী স্ত্রীকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর বিষপান করে স্বামী চা বিক্রেতা জামাল হোসেন আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন, চাষাড়া মোড়ের চা বিক্রেতা জামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী স্থানীয় ফকির গার্মেন্টসের কর্মী পলি বেগম (২৮)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে।

নিহত পলির বোনজামাই আক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে আমার শ্যালক মাহিন আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে বলেন পলি নেই।

এ সময় আশপাশের লোকজন ডেকে এনে তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন এবং জামালকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন।

এর পর জামালকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল তা আমার জানা নেই।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পলির মাথায় বঁটির কোপ ও মুখে কাঠ দিয়ে আঘাত করে পলিকে হত্যা করা হয়। এর পর জামাল বিষপান করে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।