রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কমরেড রাশেদ খান মেনন হত্যাপ্রচেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ  সাম্প্রদায়িক, মৌলবাদী,জঙ্গিবাদী ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও। রাষ্ট্রের সকল সেক্টরের দূর্নীতি লুটপাট বন্ধ কর। কলে কারকারখানা ছাঁটায়,চ্যাকুরীচ্যূত চলবে না। সন্ত্রাস নিমূল কর,বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করার ৪টি বানি নিয়ে বাংলাদেশের তৎকালীন সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি (সাবেক মন্ত্রী) কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর ফকিরবাড়ি রোডস্থ জেলা ওয়াকার্স পার্টির আয়োজনে দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক (সাবেক সংসদ সদস্য) এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা ওয়াকার্স পার্টি নেতা কমরেড জাকির হোসেন,কমরেড শাহজাহান তালুকদার, কমরেড মোজাম্মেল হক ফিরোজ, অধ্যক্ষ (অবঃ) আব্দুল মোতালেব হাওলাদার, জাহাঙ্গীর চৌধুরী,যুবনেতা নজরুল ইসলাম,ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল ও মিন্টু দে প্রমুখ।

বক্তরা এসময় বলেন জন নেতা কমরেড রাশেদ খান মেনন হত্যাপ্রচেষ্টার ২৮ বছন অতিবাহিত হলেও আজ পর্যন্ত এর সঠিক বিচার পাওয়া যায়নি।

অপরদিকে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরাবর বলে এসেছে দেশে বিচারবহির্র্ভূত এসকল হত্যা,গুম, গ্রেফতারকৃতকে আদালতের সামনে হাজির না করা সংধিানের মৌলিক অধিকার লঙ্ঘন করা।

এতে তার বিচার পাবার অধিকারই ক্ষুন্ন করে না, তার জীবনের অধিকারকে ক্ষুন্ন করে। এধরনের কৌশলে রাষ্ট্রযন্ত্র ও সমাজকে বিপদাপন্ন করার কারনেই আজকে মেজর নিহা রাসেদের নির্মম হত্যাকান্ডে প্রমান করে।