সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

তাহিরপুরে বিদেশি মদসহ পর্যটক আটক

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে আসা প্রসাদ পাল (২৫) নামে এক পর্যটককে বিদেশি মদসহ আটক করেছেন থানা পুলিশ ।প্রসাদ পাল নেত্রকোনা জেলা সদরের নাগরা পৌর এলাকার অশ্বিনী পালের ছেলে।

এরপুর্বে প্রসাদ সহ নেত্রকোনার বিভিন্ন এলাকা হতে ৪০ জনের একটি পর্যটক গ্রুপ ধর্মপাশার মধ্যনগর হতে রবিবার দিনভর ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে সন্ধায় টেকেরঘাট ফিরে এসে রাত্রী যাপন করেন। স্থানীয় এলাকাবাসী জানা, প্রসাদকে বিদেশি মদ সহ টেকেরঘাট পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়ার পর তার অন্যান্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশী ধাওয়ার মুখে তার সহযোগীরা ফাঁড়ির সামনে থেকে দ্রুত সটকে পড়েন।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,আমদানি নিষিদ্ধ বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা সহ সংশ্লিস্ট ধারায় আটককৃতর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।তিনি আরো জানান, উপজেলার টেকেরঘাট পুরাতন ডাম্পের বাজার সড়কে সোমবার দুপুরে প্রকাশ্যে বিদেশি মদ নিয়ে প্রসাদ পাল ঘেরাফেরার সময় স্থানীয় এলাকাবাসী থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়কে অবহিত করেন। এরপর ওই ফাঁড়ি পুলিশ বিদেশি মদ সহ তাকে আটক করেন।