শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসের মধ্যেও বাসের সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ৬০ ভাগ ভাড়াও বাতিল করা হবে।

বুধবার বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার বিকালে বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে মালিক ও শ্রমিক প্রতিনিধি, ডিএমপি, হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিআরটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশা আর হাইওয়েতে নসিমন পরিবহন ভটভটির বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধে ডিএমপিকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গত ১ জুন থেকে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার।

এ নিয়ে সড়ক মহামারীপরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।