শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

বৈরি আবহাওয়ার কারনে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

শামীম আহমেদ  বৈরি আবহাওয়ার কারণে বরিশালের আভ্যন্তরীন রুটে সবধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহষ্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরি আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর দূরপাল্লাল লঞ্চ চলাচলের ক্ষেত্রে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

সর্বোশেষ পাওয়া তথ্যানুযায়ীয় প্রচন্ড ঢেউয়ের কারণে ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটে আসা গ্রীন লাইনের যাত্রীবাহি ক্যাটারমান জাহাজের সামনের গ্লাস ভেঙ্গে যায়। তবে যাত্রীদের নিরাপদেই গন্তব্যে পৌছে দেয়া হয়েছে। এছাড়া বরিশালেও নিরাপদেই যাত্রী নিয়ে গ্রীন লাইনের জাহাজ ঢাকা থেকে এসে পৌছেছে।