শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

ভোলায় জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় প্রবল জোয়ারের পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট দিয়ে ১৫ মিটার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যায়। পানিতে তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, জোয়ারের চাপ কমে গেলে পূনরায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

এদিকে, বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।
মেঘনা ও তেতুঁলিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় বাঁধের বাইরের ও নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।