শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ভ্যাকসিন আসলে মাস্ক পরতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লিতে এক দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না। যদিও এখনও দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় দুই লাখ; সেখানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছেন। দুই লাখ সুস্থ হয়েছেন।

প্রয়াত চেয়ারম্যান আবদুস সালামের ছেলে তিল্লি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, গোড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।