রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকের আঘাতে শিশু নিহত

আরিফ হোসেন,তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শিশুদের মারবেল খেলার সময় মারামারিকে কেন্দ্র করে এক শিশুর অভিভাবকের আঘাতে অপর এক শিশু নিহত হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মামলা প্রক্রিয়াধীন আছে।

থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে মোঃ শান্ত (১২)র সাথে একই বাড়ীর শফিউল্যাহ র ছেলে জিহাদ (১০) এর শুক্রবার বিকালে মারবেল খেলা নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের অভিভাবক শফিউল্যাহ এলোপাতারি মারপিট করে কবরস্থানে দেয়ালের সাথে শিশু শান্তর মাথা ঠোঁকায়। এতে শান্ত অজ্ঞান হয়ে যায়। হৈচৈ শুনে শান্ত র পঙ্গু পিতা সিরাজ, মাতা রাবিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে শিশু শান্তকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন।

হাসপাতালের ডাক্তার নাসরিন ফাতেমা জানান, শিশুটি বমি করছিল, অবস্থা আশংকা জনক হওয়ায় ভোলা রেফার করা হয়েছে। ভোলা থেকে রেফার করলে শনিবার ঢাকা নেয়ার পথে ক্রিস্টাল লঞ্চে শান্ত মারা যায়।

থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।