রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার পৌরএলাকার উত্তর সুজাপুর রাজবংশিপাড়া গ্রামে ঘটেছে। নিহত ইমন ওই গ্রামের রিকশা চালক আনিছুর রহমানের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় ইমন তার মায়ের সাথে বাড়ির পাশের কৃষিজমির মধ্যখানের বাগানে পাতা কুড়াতে যায়। তার মা পাতা কুড়ানোয় মগ্ন থাকায় মায়ের অদৃষ্টিতে দুই সঙ্গীর সাথে খেলতে যায়। খেলতে খেলতে গোসলের উদ্দেশ্যে ক্ষেতের ডোবায় নামে ইমনসহ তার দুই সঙ্গী। গোসলের একসময় ইমন ডুবে গেলে তার দুই সঙ্গী চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, শিশু ইমনের মৃত্যুর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।