রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হিজলার মেঘনা থেকে জেলের লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশালের হিজলা উপজেলায় নিখোঁজের পর জেলে জয়নাল সিকদারের (৪৭) লাশ পাওয়া গেলো মেঘনা নদীতে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার পুরাতন লঞ্চঘাট সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে জেলো জয়নাল সিকদারের লাশ উদ্ধার করা হয়। তিনি গুয়াবাড়িয়া ইউনিয়নে বাসিন্দা ছিলেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে নৌকায় একা মেঘনায় মাছ ধরতে গিয়েছিলেন জয়নাল সিকদার। এরপরই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নদীতে সন্ধান চালিয়ে মঙ্গলবার সকাল ৯টায় মেঘনায় তার লাশ পাওয়া গেছে। ওসির ধারনা, অজ্ঞাত কোন নৌযানের ধাক্কায় নৌকা ডুবিতে জয়নালের সলিল সমাধি ঘটেছে। তবে স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, একাটি যাত্রীবাহি লঞ্চ জয়নালের নৌকার ওপর চাপা দিলে তার মৃত্যু হয়।