রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে সামাজিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজের উদ্বোধন

শামীম আহমেদ  বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়।

আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার নগরীর রুপাতলীর কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সমাজসেবা অধিদফতর বরিশাল এর সংস্কারকাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল জাবির আহমেদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন সেখানে থাকা মেয়েদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন।

এখানে বিভিন্নস্থান থেকে আসা ৩৫ জন সামাজিক প্রতিবন্ধী মেয়ে অবস্থান করছেন। তাদেরকে সমাজসেবার আওতায় বিভিন্ন প্রশিক্ষন দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।