রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা এলাকার মুসুরিয়া গ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি জাহিদ-বিন আলম বলেন, ওই শিশুর পরিবার থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শের-ই বাংলা মেডিকেলে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, শনিবার মুসরিয়া এলাকার ওই শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রিয়াজ। এরপর এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয়।

পরবর্তীতে শিশুটি ভয়ে এ ঘটনাটি কাউকে না জানালেও তার শারীরিক সমস্যা দেখা দেয়। পরে পরিবারে লোকজন শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায়, স্থানীয় শহীদুল চৌকিদারের ছেলে রিয়াজ তাকে যৌন নির্যাতন করে। পরে পরিবারের লোকজন শিশুটিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ওসিসিতে প্রেরণ করেন বলে জানান উপপরিদর্শক নাজমুল হুদা।এ ঘটনায় অভিযুক্ত রিয়াজের বিচার দাবি করেন নির্যাতিত বাবা-মাসহ অন্যান্য স্বজনরা।

বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম জানান, মুসুরিয়া গ্রামে এক শিশু ধর্ষণের খবর হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি জাহিদ-বিন আলম।