শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালের রাস্তঘাট-খাল-ড্রেন সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ  বরিশাল নগরীর অযোগ্য ভাঙাচোরা রাস্তাঘাট-ড্রেন সংস্কার করা খালগুলো সংস্কারের অভাগে ময়লা-আবর্জনায় ভাগারে পরিনত হয়েছে। এবং করোনা মহামারিতে রিক্সা-ইজিবাইক-হকার উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাড়ানো সহ তিন দফা দাবী আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা আহবায়ক কমিটি।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে দলের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী তার লিখিত বক্তব্যে বলেন, বরিশালের নাগরীক অধিকার আদায়ে বাংলাদেশ সামাজতান্ত্রিক দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে। বর্তমানে বরিশাল নগরীর রাস্তঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এছাড়া নগরীর ৫৮ কিলোমিটার রাস্তার ৯০ শতাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে নগরীর ২২টি খালের অধিকাংশ মৃত এবং তা উদ্ধারের জন্য গত ২ বছরে কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহন করা হয়নি। অপরদিকে করোনা দুযোগে কর্মসংস্থান কমছে, এসময় রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকাগুলো উচ্ছেদ করা সমুচিন হবেনা।

এসময় রিক্সার লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবির কথাও বলেন তিনি। এলক্ষে এসব দাবী বাস্তবায়নের দাবীতে বুধবার ৯ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপি নগরীর বিভিন্ন সড়কে সমাবেশ করা সহ বিসিসি মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।