সোমবার, ১৭ই মে, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা গ্রেফতার

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সিআইডির নারায়ণগঞ্জ শাখা অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মাইনুল হাসান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

ডিআইজি মাইনুল হাসান আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে তাদের দোষ প্রমাণ পাওয়া গেছে। এ কারণে শনিবার সকালে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজই আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ডিআইজি মাইনুল হাসান।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তিতাসের তদন্ত কমিটি। পরে এ ঘটনায় তিতাসের এই আট কর্মকর্তা কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়।