রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

ইউএনও ওয়াহিদার ওপর হামলা দায় স্বীকার রবিউলের

ডেক্সরিপোর্ট  দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রবিউল ইসলাম।

এ মামলায় দ্বিতীয় দফা তিনদিনের রিমান্ড শেষে রোববার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

এর আগে সকাল ১০টায় রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামি রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে রবিউল ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছেন। ১৬৪ ধারায় দেয়া সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, জবানবন্দিতে এ ঘটনা সে একাই ঘটিয়েছে বলে স্বীকার করেছে রবিউল।

এর আগে গত বৃহস্পতিবার ৬ দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে আবার তিনদিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে রবিউল ছাড়া বাকি চারজন জেল হাজতে রয়েছেন।