রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১:২৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

শামীম আহমেদ  বরিশাল গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের এক শিশুকে দুই সন্তানের জনক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে ভুক্তভোগি শিশুর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। দুপুরে শিশুটির জবানবন্ধী গ্রহনের জন্য আদালতে প্রেরণ করেছেন।

মামলার বাদী ও নির্যাতিতা শিশুর মা অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিলো তার ছয় বছরের শিশু কন্যা।

এসময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী (৫৫) কৌশলে তার শিশু কন্যাকে পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ঘরের মধ্যে ডেকে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে শিশুর চিৎকার শুনতে পেয়ে পরিত্যাক্ত ঘরের মধ্যে তিনি প্রবেশ করলে শিশুটিকে ফেলে আবু বক্কর পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু বক্কর বেপারীকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।