রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৪৬
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

প্রধানমন্ত্রীর কাছে নারায়নগঞ্জে মসজিদে হতাহতদের পরিবারের ৬ দফা দাবি

ডেক্সরিপোর্ট  নারায়নগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবার আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন এ স্মারকলিপি গ্রহণ করেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের হিসাব আগেও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে, সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। আশা করি হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

স্মারকলিপিতে ছয়টি বিষয়ে আবেদন করা হয়েছে-

নিহত ও আহত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণ ঘটনায় স্বামীহারাদের বিধবাভাতা দেয়া, মসজিদ ও দুপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেয়া।