রবিবার, ১৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে ৫ দফা দাবীতে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

শামীম আহমেদ  বরিশাল নগরের বয়স্ক রিক্সা চালকদের প্রতি মানবিক বিবেচনা করে ব্যাটারীচালিত রিক্সা চালানো অনুমতি প্রদান, সিটি কর্পোরেশনের পূর্বে বরিশাল পৌরসভা কর্তৃক অসহায় শ্রমীকদের চিকিৎসা প্রদান,সহ ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছিল সেই তহবিল পুনরায় চালু করা, প্রকৃত রিক্সা শ্রমিকদের লাইসেন্স প্রদান করা সহ ৫ দফা দাবী পুরন করার জন্য সিটি মেয়রের প্রতি আহবান জানিয়ে শান্তিপূর্ণ ভাবে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে এ কর্মসূচি পালন করে বৃহত্তর বিশিাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়নের সহসভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আলি হোসেন,যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আঃ ছালাম হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি রুস্তুম আলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ও শহীদ হাওলাদার প্রমুখ।

বক্তরা এসময় বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একজন প্রকৃত অসহায়,গরীব দুখি শ্রমিক শ্রেনি মানুষের আশ্রয়স্থলের মানুষ তাই তিনি এই করোনাকালীন অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে তাদেরকে সহযোগীতা করার জন্য আহবান জানান।