শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

নাকের স্প্রেতেই ধ্বংস হচ্ছে ৯৬ শতাংশ করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক  নাকের স্প্রেতেই ধ্বংস হচ্ছে প্রাণী দেহের ৯৬ শতাংশ করোনা ভাইরাস। এনা রেসপিরেটরি নামে একটি অস্ট্রেলিয়ার কোম্পানি দাবি এমনটি দাবি করেছে।

কোম্পানিটি জানায়, সাধারণ ঠাণ্ডা লাগা ও জ্বরের মোকাবিলা করার জন্য তৈরি নাকের স্প্রে নাকি করোনা ভাইরাস মোকাবেলায় কাজে দিচ্ছে। ইতোমধ্যে স্প্রেটি অন্য প্রাণীর শরীরে পরীক্ষাও করা হয়েছে। ট্রায়ালে দেখা গেছে, প্রাণীদের দেহে ৯৬ শতাংশ ভাইরাস ধ্বংস করতে সক্ষম হয়েছে এই স্প্রে।

ইনা-০৫১ নামের একটি নাকের স্প্রেটি আগামী চার মাসের মধ্যে মানব শরীরে পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থা। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সেটি হিউম্যান ট্রায়ালের পর আরও স্পষ্ট করে বোঝা যাবে বলে জানানো হচ্ছে। তারপরেই পাওয়া যাবে বিভিন্ন সরকারি অনুমতি।

যদিও সাধারণ মানুষ এটি কবে থেকে পাবেন, তা নিয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি । কারণ, ওষুধ পরীক্ষার আরও বেশ কয়েকটি ধাপ এখনও বাকি রয়েছে। এই প্রজেক্টটি করতে সংস্থার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।