শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

নতুন আইনে গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে সড়কে মামলা করা যাবে না

ডেক্সরিপোর্ট  নতুন সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬০-এর উপ-ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। কোনও যানবাহনের এই বিমা না থাকলে মামলা দেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শককে এক স্মারকলিপি পাঠিয়ে একথা জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এতে বলা হয়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক ছিল এবং এর অধীনে ১৫৫ ধারায় দণ্ডের বিধান ছিল। তবে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৬০-এর উপ-ধারায় (১), (২) ও (৩) অনুযায়ী এটি বাধ্যতামূলক নয়।

উপ-ধারা তিনটি হলো:
১. কোনও মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে তার মালিকানাধীন যেকোনও মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত তাদের জীবন ও সম্পদের বিমা করতে পারবেন।

২. মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান তার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বিমা করবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বিমার আওতাভুক্ত থাকিবে এবং বিমাকারীর থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।

৩. মোটরযান দুর্ঘটনা ঘটলে বা ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হলে ওই মোটরযানের জন্য ধারা ৫৩-এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হতে কোনও ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

অর্থাৎ, এ ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয় এবং এ আইনের অধীনে ইহা লঙ্ঘন করা হলে কোনও দণ্ডের বিধান নেই। এই আইনে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা না থাকলে সংশ্লিষ্ট মোটরযান বা মোটরযানের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনও মামলা দেওয়ার সুযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবগত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকে অনুরোধ করে বিআরটিএ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। তাই ইন্স্যুরেন্স না থাকলে সড়কে মামলা করা যাবে না। এটা আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি।