মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

হাত-পা ভেঙে দেয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  ঠাকুরগাঁও সদর উপজেলায় রহিমানপুর গ্রামে স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা পর পারভিন আক্তার (২৪) নামের ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।

পারভিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম জানান,গত ১৮ সেপ্টেম্বর তার স্বামী নূর ইসলাম পিটিয়ে পারভিনের চার হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। সেই মামলায় নূর ইসলাম গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হান্নু জানান, নূর ইসলাম তার স্ত্রীকে ঘরের দরজা ভেতর থেকে তালা দিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে পারভিনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারভিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।