বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

আসন্ন ঈদুল আজহা পর্যন্ত দেশে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিষিদ্ধ

ডেক্সরিপোর্ট:আসন্ন পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সীমান্তপথে বৈধ-অবৈধ সব ধরনের ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পশুর সংখ্যা নিরূপণ, কোরবানির হাটে স্বাস্থ্যসম্মত পশুর ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্যসেবা, বিক্রেতাদের নিরাপত্তা, পশুর গাড়ি ছিনতাই রোধ এবং পশু বিক্রেতাদের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সারা দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ কোরবানিযোগ্য গবাদিপশুর মজুদের পাশাপাশি কোরবানির হাটে স্বাস্থ্যসম্মত পশুর সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এবার সারা দেশে কোরবানিযোগ্য ৪৫ লাখ ৮২ হাজার গরু ও মহিষ, ৭২ লাখ ছাগল ও ভেড়া এবং ৬ হাজার ৫৬৩টি অন্যান্য পশুর প্রাপ্যতা নিশ্চিত করেছে প্রাণিসম্পদ অধিদফতর।

সভায় আরও জানানো হয়, এবারের ঈদুল আজহায় দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ১৪টি ও উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ১০টি কোরবানির হাট বসবে। এই ২৪টি স্থায়ী-অস্থায়ী কোরবানির হাটেও দুটি করে ভেটেরিনারি টিম কাজ করবে।

এ ছাড়া দেশের উল্লেখযোগ্য কোরবানির হাটেও পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভেটেরিনারি মেডিকেল টিম মজুদ থাকবে।

একই সঙ্গে পশু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ পশু বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় রোধ এবং ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।