শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে ঢাবি

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের গণ্ডি পেরোনো বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এবার দুই শত নম্বরের পরিবর্তে এবার একশত নম্বরে পরীক্ষা নেয়া হবে। অন্যান্যবার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশের কেন্দ্র পরীক্ষা নিলেও এবার বিভাগ ভিত্তিক পরীক্ষা নেয়া হবে। যে বিভাগের শিক্ষার্থী ওই বিভাগের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হবে।

এ বিষয়ে বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এবারের পরীক্ষার তারিখের বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফলাফল ঘোষণার পর সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা আজকে কিছু মেজর সিদ্ধান্ত নিয়েছি।

পরীক্ষার বিকেন্দ্রীকরণের কথা জানিয়ে তিনি বলেন, অন্যান্যবার ঢাকা কেন্দ্রিক পরীক্ষা হলেও এবার আমরা বিভাগভিত্তিক পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা করছি। ফলে ঢাকা কেন্দ্রিক না থেকে বিভাগভিত্তিক পরীক্ষা নেয়া সম্পন্ন করবো। বিভাগের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় নির্ধারিত নম্বরের বিষয়ে তিনি বলেন, অন্যান্যবার ২০০ মার্কের পরীক্ষার হলেও এবার আমরা ১০০ নম্বরের পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে ২০ নম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে। বাকী ৮০ নম্বরের মধ্যে ৩০ এমসিকিউ ও ৫০ নম্বর বর্ণনামূলক থাকবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ এখনো হয়নি বলে তিনি জানান। পরবর্তী ডিনস মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।