রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডারে লিকেজ, একই পরিবারের ১০ জন দগ্ধ

ডেক্সরিপোর্ট  কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাটখাল ইউপির হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১০ জনের মধ্যে ৮ জনকেই বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় পাঠানো হয়ে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল মিয়া ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও উম্মে হানি এবং তাদের স্বজন পারভিন ও জুয়েনা।

জানা গেছে, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়ে ছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন। পরে এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের কাটখাল তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মাসুদ মিয়া জানান, দগ্ধ ১০ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ ঘটনা ঘটে। সিলিন্ডার থেকে যে প্লাস্টিকের পাইপটি চুলায় গেছে। সেটিতে কোনো সমস্যা রয়েছে কি-না, তা অনেকে খেয়াল করে না। আর এ অসাবধানতার কারণেই ১০ জন দগ্ধ হয়েছেন।