শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন

অনলাইন ডেস্ক  অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। খবর সিএনএন।

এক টুইট বার্তায় তিনি বলেন, ভিয়েনার সন্ত্রাসী হামলার ঘটনা শুনার পর থেকে আক্রান্তদের জন্য দোয়া করছি আমি এবং আমার স্ত্রী। অবশ্যই আমরা সবাই ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স বলছে, এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।

ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।