রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে চালককে খুন করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করার সময় দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে দুমকি উপজেলার দক্ষিণ পাংগাশিয়ার চরখালীর এক ধানক্ষেত থেকে অটোরিকশাটির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. আনোয়ার হাওলাদার (৫৫) সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পার কার্ত্তিকপাশা গ্রামের লালু হাওলাদারের ছেলে। তিনি ওই অটোরিকশাটির মালিক।

এ ঘটনায় রবিউল (২২) ও রাজীব বেপারীকে (২৫) আটক করা হয়েছে। তাদের দুজনের বাড়ি সদর উপজেলায় বলে জানায় পুলিশ।

দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, গত সোমবার রাতের কোনো এক সময় দুমকির পাংগাশিয়া-ধোপারহাট সড়কের চরখালী এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় গতিরোধ করে অটো ছিনতাইয়ের চেষ্টা চালায় রবিউল ও রাজীব।

এ সময় অটোরিকশাটির মালিক ও চালক আনোয়ার হাওলাদার ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করলে ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে ধানক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছিনতাই করা অটোরিকশা নিয়ে রবিউল ও রাজীব দুইজনে বিক্রির উদ্দেশ্যে গলাচিপা উপজেলায় নিয়ে যান।

খবর পেয়ে গলাচিপা থানার পুলিশ রবিউল ও রাজিবকে আটক করে অটোরিকশা জব্দ করে বলে জানান সঞ্জিব।

আসামিদের দেওয়া তথ্যে বুধবার সকালে পাংগাশিয়ার চরখালীর এক ধানক্ষেত থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।