রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

আল মামুন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি  ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে উপজেলা সমবায় অফিসার মোঃ মাহফুজার রহমান(দাঃপ্রাঃ) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন যথাক্রমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।

পরে উপজেল পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার মোঃ মাহফুজার রহমান(দাঃপ্রাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীশিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব্,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবিউর ইসলাম,বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল ক্দ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী প্রমূখ।

সমবায় দিবস উপলক্ষে উপজেলার সকল সমবায় সমিতির কর্মকর্তা ও সমিতির সদস্যগন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।