সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

তাহিরপুর সীমান্তে বিদেশী মদের চালান সহ বৃদ্ধ আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মদের চালান সহ এক বয়ো বৃদ্ধাকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।আটককৃত বয়ো বৃদ্ধের নাম বাচ্চু মিয়া (৫৯) সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকসেদপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপি’র নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে নিয়িমিত একটি টহল দল,শনিবার (৭ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১২০৬/৬-এস এর নিকট আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড় এলাকা হতে ১৬ বোতল ভারতীয় মদসহ ওই কারবারীকে আটক করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত অধিনায়ক) মো: মেসবাহ উদ্দীন রাসেল জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।