মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি মাদককে না বলুন, রক্ত দানে এগিয়ে আসুন ” এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট বাজারে দিনব্যাপী ২য় বার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনু্ষ্ঠিত হয়।
ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক, আল মামুন সুজন, অব:খাদ্য পরির্দশক মাহফুজার রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক চঞ্চল চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পইনের সভাপতি এনামুল হক বসুনিয়াসহ সংগঠণটির সজল, জিকরুল বারী লিমন, মেহেদি, আরিফ, জয় তৃতীয় মাত্রার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজ সহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণীর মানুষ।