শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকি উপজেলায় ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটক রাকিবুল পটুয়াখালী সদর থানার খান ভিলা ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি হোটেলে ম্যানেজার পদে চাকরি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে দুমকি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী রাকিবুলকে আটক করে। এর পর তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার সরকার জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান পটুয়াখালী যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোস্ট বসানো হয়। এর পর পাগলার বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকা থেকে মোটরসাইকেলসহ রাকিবকে আটক করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এই ঘটনায় যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’