শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘর থেকে শিরিন (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের ভাইয়ের অভিযোগ, শিরিনকে হত্যা করা হয়েছে এবং বিষয়টি ভিন্ন দিকে নিতে লাশ ঝুলিয়ে রাখে।

নিহত শিরিনের ভাই নান্নু হাওলাদার জানান, দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলিচালক মিঠু সিকদারের সঙ্গে শিরিনের বিয়ের হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি থাকলেও পারিবারিক কলহের কারণে দুই মাস আগে কলাপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। শিরিন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের অভিযোগ, বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’