সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

তাহিরপুরে ভারতীয় মদসহ কারবারী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫ বোতল অফিসার্স চয়েস মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারীর নাম আজিজুল ইসলাম (২৭) সে উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে ,বৃহস্পতিবার রাতে টেকারঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম,গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে লালঘাট গ্রামের রইছ মিয়ার বাড়ির পাশ থেকে ৫ বোতল ভারতীয় মদ সহ ওই কারবারীকে আটক করেছে।

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে জানান,আটককৃত মাদক কারবারীর বিরোদ্ধে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার দুপুড়ে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।