শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বুড়িগঙ্গায় হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেক্সরিপোর্ট  ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে যেসব স্থাপনা তৈরি করেছিলেন তা ভেঙে ফেলা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় ওই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালায়।

রোববার দুপুর ১টা পর্যন্ত হাজী সেলিমের ‘চাঁন সরদার কোল্ড স্টোরেজ’ ও ‘চাঁন সরদার ক্রোকারিজ মার্কেট’র অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া নদীর জায়গা দখল করে গড়ে তোলা ‘মদিনা পানির ট্যাংক’র শোরুমটিও আজ ভেঙে ফেলা হবে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী যুগান্তরকে বলেন, সকাল সাড়ে ১০টায় অভিযান শুরুর পর হাজী সেলিমের দুটি স্থাপনার অংশ বিশেষ ভাঙা হয়েছে। আরও একটি স্থাপনা ভাঙা হবে।

ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর ঘোষণা অনুযায়ী, আজ রোববার এবং কাল সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।