শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  ” কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মানববন্ধন,অালোচনা সভা এবং উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্মসাধারন সম্পাদক ও সামাজিক সংগঠন গোল্ডেন ফিউচার একাডেমির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা মোছাঃ সোহেলী পারভীন,বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবেরর সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার আলী,ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব লিটু প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।