রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জেলেদের চাল চুরির অভিযোগে পাথরঘাটায় ইউপি চেয়ারম্যান ফের বরখাস্ত

ডেক্সরিপোর্ট  জেলেদের ভিজিএফ চাল চুরির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুকে আবারও বরখাস্ত করা হয়েছে। ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরী স্বাক্ষরিত আদেশ বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় পৌঁছে।

বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী গোলাম মোস্তফা নিশ্চিত করেন। এ আদেশে চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুকে সাময়িক বরখাস্তের আদেশটি কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

জানা যায়, সরকারের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে ১৬ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপসহকারী পরিচালক আরিফ হোসেন বাদী হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু ৫৫০ জন জেলে পরিবারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফের চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এভাবে তিনি ৫৫০টি পরিবারের ২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাৎ করেন; যার সরকারি মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ৪ এপ্রিল চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দীন পল্টুকে গোয়েন্দা পুলিশ আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করে। প্রায় তিন মাস বরগুনা কারাগারে থাকার পর ১০ জুন আদালত থেকে জামিনে মুক্তি পান পল্টু। এ সময় ওই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হন।

এরপর ২২ জুলাই বরখাস্ত আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন পল্টু। ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে সাত দিনের মধ্যে পুনরায় হাইকোর্টে আপিলের আবেদনের আদেশ দেন। পুনরায় হাইকোর্টে আবেদন করেন পল্টু। কিন্তু হাইকোর্ট তার সাময়িক বরখাস্ত বহাল রেখে আদেশ প্রদান করেন।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান,চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু চাল বিতরণে ব্যাপকভাবে অনিয়ম করেছেন। তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন চাল বিতরণের কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু।

চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, আমি এ সংক্রান্ত কোনো আদেশ এখনও পর্যন্ত পাইনি।