রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নড়াইলে আগুনে পুড়ে মরল ঘুমন্ত শিশু, টিভি দেখায় ব্যস্ত মা!

ডেক্সরিপোর্ট  নড়াইলের কালিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শ্রাবন্তী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

শ্রাবন্তী খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলার রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শ্রাবন্তীকে ঘুমিয়ে রেখে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন। রাত ১০ টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজর টিভির আসর থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার আগেই আগুনে মিশানের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আর সেখানে ঘুমিয়ে থাকা শ্রাবন্তীও দগ্ধ হয়ে মারা যায়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মমিনুর রহমান বলেন,বিদ্যুতের অয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পরে জানা যাবে।