আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
জাহাঙ্গীর হোসেনের স্ত্রী জানান, ভারতে লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব না জানিয়ে দেওয়ার পরে তাকে বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল এবং চিকিৎসদের পরামর্শে ওষুধ সেবন করছিলেন। গত সপ্তাহে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসদের পরামর্শে সেখানে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।