রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বকশীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে “যদিও মানছি দূরত্ব,তবুও আছি সংযুক্ত”প্রতিপাদ্য নিয়ে শনিবার ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা আইসিটি দপ্তরের সহযোগিতায় উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।
দুপুর ১২ টায় উপজেলা সরকারি গণগন্থাগারে এ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।