শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বাল্য বিবাহ প্রতিরোধে বরিশালে মুসলিম ও হিন্দু বিবাহ রেজিষ্ট্রারদের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বাল্য বিবাহ প্রতিরোধে বরিশাল জেলা রেজিষ্ট্রারের সাথে মুসলিম ও হিন্দু বিবাহ রেজিষ্ট্রারদের মতবিনিময় সভা ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ডিসেম্বর)বেলা ১১ টায় বরিশাল জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির সভাপতি মাওঃ আব্দুর রবের সভাপতিত্বে মতবিনিময় সভা ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা রেজিষ্ট্রার পথিক কুমার সাহা।বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর সাব রেজিষ্ট্রার মোঃ ইউসুফ আলী মিয়া,বরিশাল জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান, বরিশাল জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী ফাতিমা নুসরাত,বরিশাল জেলা নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির উপদেষ্টা কাজী সরদার আনসার উদ্দীন।

কর্মশালায় বক্তারা বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি।সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।সমাজে খারাপকে দূরীভূত করে ভাল কিছু করতে হবে।বাল্য বিবাহ সমাজে বহু বিবাহের সৃষ্টি করছে।নিজের সম্নান বজায় রেখে কাজ করতে হবে।জন্ম নিবন্ধন দেখে বিবাহ রেজিষ্ট্রি করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন,নোটারী পাবলিকের বিবাহের কোন বৈধতা নেই।এ ধরনের বিবাহে একজন নারী প্রতারিত হয়।নিজে ভাল কাজ করে অন্যকে ভাল কাজ করতে উৎসাহিত করতে হয়।সমাজ থেকে অন্যায় পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।তাহলেই সমাজে পরিবর্তন আসবে,সমাজে শৃংখলা আসবে।বাল্য বিবাহ রেজিষ্ট্রি বন্ধ করতে সবাইকে শপথ নিয়ে একযোগে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন,বরিশাল জেলা নিকাহ রেজিষ্ট্রার ও কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওঃ আব্দুল হালিম জমিদার,সহ-সভাপতি মাওঃ ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আব্দুল কাদের,সহ সাধারন সম্পাদক কাজী মাওলানা ত্বহা বিন কাওছারী প্রমুখ।